দেশ বিদেশের মজাদার ইফতারি নিয়ে প্রস্তুত আইসিসিএল
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৮:৫৬
প্রিমিয়াম ইফতার আয়োজন, করপোরেট গ্যাদারিংয়ে নতুন মাত্রা যোগ করতে বিশেষ আয়োজন নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড। পরিবার, করপোরেট প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য তারা সাজিয়েছে বৈচিত্র্যময় ইফতার মেন্যু, ইফতার বক্স ও ক্যাটারিং সেবা।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জোশিতা সানজানা রিজভান বলেন, 'আমাদের প্রতিটি খাবার নিজস্ব কিচেনে তাজা উপকরণ দিয়ে প্রস্তুত করা হয়, যাতে খাবারের গুণগত মান, স্বাদ এবং স্বাস্থ্যবিধি বজায় থাকে।'

এবার আইসিসিএল তিন ধরনের ইফতার প্ল্যাটার চালু করেছে— “রহমত”, “বরকত” ও “কুদরত”। রহমত প্ল্যাটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, যেখানে রয়েছে রেশমি জিলাপি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা ভুনা, বুন্দিয়া, মোতিচুর লাড্ডু, মোহাব্বতি শরবত ও চিকেন উইংস। বরকত প্ল্যাটারটি ৭৫০ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে রেশমি জিলাপি, পেঁয়াজু, বেগুনি, এগ চপ, চিকেন চপ, কচুরি, ছোলা ভুনা, মাটন দালিম, দই বড়া, কাঁচা ছোলা ও মোহাব্বতি শরবত। প্রিমিয়াম ক্যাটাগরির “কুদরত” প্ল্যাটারের মূল্য ১০৫০ টাকা। এতে রয়েছে রেশমি জিলাপি, পেঁয়াজু, বেগুনি, পনির নামকিন গুজিয়া, বিফ গালৌটি কাবাব, ছোলা ভুনা, দই বড়া, চিকেন বুরা, বুন্দিয়া, মাটন দালিম এবং মোহাব্বতি শরবতসহ বিভিন্ন আকর্ষণীয় আইটেম।

এছাড়াও পরিবার ও করপোরেট গ্রাহকদের কথা মাথায় রেখে আইসিসিএল চালু করেছে বিশেষ তিন ধরনের ইফতার বক্স— “নওয়াবি”, “বাদশাহী” এবং “সুলতানি”। একক ব্যক্তির জন্য নওয়াবি ইফতার বক্সের মূল্য ৫৫০ টাকা, দম্পতির জন্য বাদশাহী ইফতার বক্স ৯৫০ টাকা এবং চার সদস্যের পরিবারের জন্য সুলতানি ইফতার বক্সের মূল্য ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বক্সে খেজুর, ফল, জিলাপি, বিভিন্ন ভাজাপোড়া, শরবত এবং বিশেষ খাবার অন্তর্ভুক্ত রয়েছে।
- বিষয় :
- ইফতার
