ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গপ্পো

উড়ন্ত ভূত

উড়ন্ত  ভূত
×

আরহাম আব্দুল্লাহ

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

এক জঙ্গলের পেছনে ছিল এক চাষার বাড়ি। সেই বাড়ির পেছনে ছিল একটা বটগাছ। সেই বটগাছেই থাকে উড়ন্ত ভূত। উড়ে উড়ে মানুষকে ভয় দেখানোই তার কাজ। গ্রামের মানুষ তার ভয়ে অতিষ্ঠ। এ থেকে মুক্তিরও কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তারা। 
একদিন শহর থেকে ছোট্টমোট্ট একটি মেয়ে বেড়াতে এলো গ্রামে। এসে সেই চাষার বাড়িতেই উঠলো। মেয়েটি গ্রামে এলো তো এলোই, ফিরে যাওয়ার কোনো নাম-গন্ধ নেই। এভাবে প্রায় মাস কেটে গেলো। একরাতে মেয়েটির কেনো যেনো মন খারাপ হলো। কিছুতেই তার ঘুম আসছে না। সে উঠে বটগাছের নিচে দাঁড়ালো। হঠাৎ দেখলো, সাদা কী যেন উড়ে এলো তার দিকে। আসতে আসতে একেবারে কাছেই চলে এলো। তারপর বললো, ‘কে তুমি?’ মেয়েটি কেঁপে কেঁপে বললো, ‘আমি শহর থেকে এসেছি; কিন্তু তুমি কে?’ ভূত বললো, ‘আমি উড়ন্ত ভূত। এই বটগাছে থাকি।’ 
মেয়েটি সাহস করে বললো, ‘এখন তুমি কী করবে?’ ভূত বললো, ‘তোমাকে ভয় দেখাবো।’ মেয়েটি বললো, ‘আমাকে ভয় দেখালে তোমার ওই বটগাছটা ভেঙে দেবো।’ ভূতটা এবার নিজেই ভয় পেয়ে চিৎকার করে বললো, ‘না! এ গাছ ভেঙো না, এখানে আমি জন্মেছি, এই গাছই আমার সব।’ মেয়েটি বলে, ‘ঠিক আছে। তাহলে কথা দাও তুমি আর কাউকে কোনোদিন ভয় দেখাবে না?’
ভূত তার কথায় রাজি হলো। 
সেদিন থেকে উড়ন্ত ভূত আর কাউকে ভয় দেখায় না। মেয়েটিও আর শহরে আসে না। উড়ন্ত ভূত আর গ্রামবাসীর সঙ্গে বন্ধুত্ব করে গ্রামেই থেকে যায়!
 n ষষ্ঠ শ্রেণি, আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়, দাগনভূঁঞা, ফেনী

আরও পড়ুন

×