ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফাহিদা প্রমি পিঁপড়ার সাজ

ফাহিদা প্রমি  পিঁপড়ার সাজ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

পিঁপড়াটা ছোট হলেও তার মাথায় ছিল অনেক বুদ্ধি। সে কীভাবে সাজবে সেটা চিন্তা করতে করতে একটা বুদ্ধি বের করলো। সেটা হলো সে যখন দেখলো যে লিপস্টিকের মুখ খোলা আছে তখন সে ভাবলো, সে যদি লিপস্টিকে কামড় দেয় তাহলে তার ঠোঁটে লিপস্টিক লেগে যাবে। তাহলে তার সাজগোজ কিছুটা হলেও হবে। তাই সে লিপস্টিকে কামড় দিল। এতে তার ঠোঁটে লিপস্টিক লেগে গেলো। সে তো খুশিতে গদগদ। কিন্তু যখন সে আয়নার সামনে গেলো তখন সে দেখলো তার কপালে টিপ নেই। এতে তার খুব মন খারাপ হলো। তারপর সে মনে মনে আফসোস করতে লাগলো ও বলতে লাগলো, হায়! আল্লাহ। আমি যদি টিপ পরতে পারতাম। এভাবে সে হাঁটতে হাঁটতে একটি কাজলের মুখের কাছে উঠলো। পিঁপড়াটার খেয়ালই ছিল না যে, পুচ্চি মেয়েটা চোখে কাজল লাগিয়ে কাজলটা খোলা রেখেছে। কাজলে মুখ খোলা থাকায় পিঁপড়ার ৬টি পায়ে কাজল লেগে গেলো। তারপর হঠাৎ কী মনে করতে পিঁপড়াটা তার পায়ের দিকে তাকালো। তারপর সে দেখলো তার পায়ে কাজল লেগে আছে। এতে সে জলদি করে টিপটা পরে নিল। আর এভাবেই পিঁপড়াটার সাজগোজের ইচ্ছা পূর্ণ হলো। 
n বয়স: ৩+৩+৩‍‍+৩‍ বছর; পঞ্চম শ্রেণি, আইডিয়াল একাডেমি, যাত্রাবাড়ী, ঢাকা

আরও পড়ুন

×