ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বনে বাধলো গোলমাল...

বনে বাধলো গোলমাল...
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

বনে অনেক দিন ধরেই থাকে লাল মোরগটি। তার কু–ক্কু–রুক–কু ডাকে বনের প্রাণীদের ঘুম ভাঙে। কিন্তু গোলমাল বাধলো সেদিন সূর্য ওঠার পরেই! এমন গোলমাল এই বনে আগে কখনও লাগেনি। মোরগের বন্ধুরাও ক্ষেপে গেলো...

কী গোলমাল, ঘটনা কী, জানো তোমরা? আমরা তো জানি কেবল গল্পের এই শুরুটাই।
ফড়িং সোনা, তোমার বয়স যদি ১২ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে গল্পটা তুমিই শেষ করে দাও। লেখা শেষে পাঠিয়ে দাও আমাদের কাছে। সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস, স্কুলের নাম-ঠিকানা লিখে দিতে ভুলো না। যাদের গল্প বেশি মজার হবে, তাদেরটা ছেপে দেবো আমরা। আমাদের ঠিকানা তো জানোই, তবুও মনে করিয়ে দিই–

ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল
টাইমস মিডিয়া ভবন, ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

আরও পড়ুন

×