ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কী করে বুঝবেন শরীরে আলসার বাসা বেঁধেছে

কী করে বুঝবেন শরীরে আলসার বাসা বেঁধেছে
×

 ডা. খাজা নাজিমউদ্দীন

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

বদহজমের সমস্যা লেগেই রয়েছে? কী করে বুঝবেন শরীরে গ্যাস্ট্রিক-আলসার বাসা বেঁধেছে? গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। মাঝেমধ্যে পেটের ব্যথায় অনেকেই ভুগে থাকেন। সাধারণ ব্যথা ভেবে অনেকেই তা নিয়ে মাথা ঘামান না। ওষুধ খেয়ে সাময়িকভাবে স্বস্তি মিললেও স্থায়ী উপকার মেলে না। এ রোগটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। লক্ষণগুলো জানা থাকলে চিকিৎসা শুরু করতে সুবিধা হয়।

কীভাবে বুঝবেন
গ্যাস্ট্রিক-আলসারের ক্ষেত্রে সাধারণত খাবার খাওয়ার দু-তিন ঘণ্টা পর পেটে ব্যথা বাড়ে। অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়। বুক জ্বালা করলে অনেকেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যান। ঘন ঘন এমনটা হলে তা আলসারের লক্ষণ হতে পারে। সারাক্ষণ গা গোলানো বা বমি বমি ভাব থাকলে আলসার হয়েছে কিনা, তা পরীক্ষা করিয়ে নিন। পরিপাকতন্ত্রের আলসার প্রাণঘাতী হতে পারে। এই রোগের কারণে খাদ্যনালিতে রক্তক্ষরণ হতে পারে। যার ফলে বমি কিংবা মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে মুক্তি মেলে না এবং বেশি বাড়াবাড়ি হলে মৃত্যুও ঘটতে পারে।

অনেকেরই ধারণা– ঝাল, তেল, মসলাদার খাবার খেলেই বুঝি আলসার হয়। এ ধারণা ভুল। কেবল ঝাল বা মসলাদার খাবার আলসারের জন্য দায়ী নয়। তবে এসব খাবার রোগের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান ও মদ্যপানের অভ্যাস পরিপাকতন্ত্রে আলসারের আশঙ্কা বাড়ায়। 
লেখক : বিশেষজ্ঞ চিকিৎসক

আরও পড়ুন

×