২৪/৭ কল সেন্টার চালু করলো হায়ার বাংলাদেশ
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:৫৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ২০:৫৯
হায়ার বাংলাদেশ গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু করেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার ও ৭টি ডাইরেক্ট সার্ভিস সেন্টার যুক্ত করে আফটার-সেলস সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে।
বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট পাবেন। বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে প্রথমবারের মতো এমন সেবা চালু করে হায়ার গ্রাহক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা দ্রুত রেসপন্স, উন্নত সেবা মান এবং সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করবে। এছাড়া বর্ধিত সার্ভিস অবকাঠামো দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে মানসম্মত ও নির্ভরযোগ্য টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং এবং হেড অব সার্ভিস জনাব. ফজলুল হক।
ওয়াং শিয়াংজিং বলেন, ‘গ্রাহক সন্তুষ্টি হায়ারের বৈশ্বিক ভিশনের মূল কেন্দ্রবিন্দু। ২৪/৭ কল সেন্টার চালু এবং সার্ভিস নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দ্রুত, নির্ভরযোগ্য ও সুবিধাজনক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই উদ্যোগ হায়ার বাংলাদেশের গ্রাহক সেবার অভিজ্ঞতা উন্নয়ন এবং সার্ভিস সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন বলেন জানায় প্রতিষ্ঠানটি।
- বিষয় :
- নেটওয়ার্ক
