ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের সব অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস

চীনের সব অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ২২:৪১

প্রাণঘাতী করোনাভাইরাস চীনের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১১ জন

চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৬টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। খবর বিবিসির

এ ভাইরাসে আক্রান্ত মৃতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি এবং প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন করোনাভাইরাস ঠেকাতে একটি বিশেষ চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে। 

এছাড়া ভাইরাসটির বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করেছে চীন। 

চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে শহরটি এখনও লকডাউন রয়েছে।

করোনাভাইরাস গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং এর কোনও নির্দিষ্ট ভ্যাকসিন নেই।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এ ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস। 

চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে অনেক দেশে। 

বাংলাদেশে যেন এই করোনাভাইরাস ছড়িয়ে না পড়তে পারে সেজন্য দেশের বিমানবন্দরগুলোতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।


আরও পড়ুন

×