ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
×

চীনের হেনান প্রদেশের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাস আক্রান্ত দুই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন-সিনহুয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৯

প্রতিদিন বাড়ছে নভেলা করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। তবে আশার খবর হলো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ বাড়িও ফিরছেন। 

বুধবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত ৮৯২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খবর সিনহুয়ার

চীনের হেলথ কমিশন তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ২৬২ জন মঙ্গলবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ১২৫ জন করোনাভাইরাসের উৎসস্থল হুবে থেকে ছাড়া পেয়েছে। 

তবে প্রাণঘাতী এই ভাইরাসে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জনে এবং নতুন করে দুই হাজার ৯৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভাইরাসটির কেন্দ্রস্থল উহানে বিভিন্ন জিমনেসিয়াম, প্রদর্শনী কেন্দ্র এবং ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হংকংয়ের সঙ্গে বিমান ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। 

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশগুলো ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়। 

চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো কোনো দেশ চীনা নাগরিকদের নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ পরিস্থিতিতে মাত্র ৩৫ দিনেই চীনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে এমন দেশের অর্থনীতিও ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের জন্য এই ঝুঁকি অনেকের চেয়ে বেশি।

আরও পড়ুন

×