ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

জন্মের ৩০ ঘণ্টার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত এক শিশু

জন্মের ৩০ ঘণ্টার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত এক শিশু
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১২

চীনে জন্মের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক নবজাতক।

দেশটির হুবেই প্রদেশের উহানের একটি হাসপাতালে ২ ফেব্রুয়ারি ওই শিশুর জন্ম হয় বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

নবজাতকের জন্মের আগেই তার মায়ের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এখন পর্যন্ত এই শিশুই সবচেয়ে কম বয়সী করোনাভাইরাসে আক্রান্ত রোগী। কীভাবে তার শরীরের এ ভাইরাস ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে এখন পর্যন্ত ৫৬৩ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সিনহুয়া জানিয়েছে, ৩ কেজি ২৫ গ্রাম ওজনের ওই নবাজাতকের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ধারণা, জন্মের আগেই মায়ের গর্ভে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে শিশুটি। মায়ের কাছ থেকেই তার শরীরে এই ভাইরাস ছড়িয়েছে।

আরও পড়ুন

×