দিল্লিতে মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৫৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:০৬
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে ৫ বছরের এক শিশুকে ধর্ষেণের অভিযোগ উঠেছে।
গত শনিবার সকালের এই ঘটনায় রোববার ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একজন ড্রাইভার। তবে তিনি দূতাবাসের কোনো কর্মচারি নন। শারীরিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরিতে অবস্থিত মার্কিন দূতাবাসটি। ওই এলাকাটিকে অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুটির পরিবার ও অভিযুক্তের পরিবারের সদস্যরা পরিচিত। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, শিশুটি যখন খেলছিলো তখন ওই ব্যক্তি তাকে তার নিজ বাসায় ডেকে নিয়ে যান ও ধর্ষণ করেন। পরে শিশুটি নিজের বাড়িতে ফিরে মায়ের কাছে সব খুলে বলে।
- বিষয় :
- ধর্ষণ
- মার্কিন দূতাবাসে ধর্ষণ
- শিশু ধর্ষণ
