দেশপ্রেমিক পাত্রী চেয়ে চিকিৎসকের বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৩
পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ভারতের এক চিকিৎসক। সেই বিজ্ঞাপনে তিনি লিখেছেন, ‘আমি একজন অত্যন্ত ফর্সা, সুন্দরী, অত্যন্ত সৎ, নির্ভরশীলা, প্রেমময়ী, যত্নশীলা, সাহসিনী, শক্তিধারী এবং ধনবতী বউ খুঁজছি।’
বিজ্ঞাপনদাতার নাম ড. অভিনব কুমার(৩১)।তার চাহিদা এখানেই শেষ হয়নি। ওই বিজ্ঞাপনে তিনি আরও লিখেছেন, ‘পাত্রীকে অবশ্যই কট্টর দেশপ্রেমিক হতে হবে। প্রয়োজনে দেশের সেনাবাহিনীতে যোগ দিতে পারা এবং ক্রীড়াক্ষেত্রে যোগদানের মতো প্রতিভা থাকতে হবে । শিশুদের লালন-পালনে বিশেষজ্ঞ হতে হবে পাশাপাশি তাকে একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে হতে হবে। কীভাবে ভাল রান্না করতে হয় তাও জানতে হবে পাত্রীকে। মেয়েটি ঝাড়খণ্ড বা বিহারের বাসিন্দা হতে হবে। শুধু তাই নয়, তার মধ্যে ৩৬ টি গুণের সমাহারও থাকা দরকার।’
এই দীর্ঘ বিজ্ঞাপনের পাশাপাশি তার নিচে এই কথাও লেখা আছে, ‘বিয়ে করার কোনো তাড়া নেই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিজ্ঞাপনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। পড়তে থাকে পক্ষে-বিপক্ষে মন্তব্য।
- বিষয় :
- চিকিৎসকের বিজ্ঞাপন
- পাত্রী চাই
- ভারত
