ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বেনারসে গিয়েই মোদি খুঁজলেন রিকশাচালক মঙ্গলকে

বেনারসে গিয়েই মোদি খুঁজলেন রিকশাচালক মঙ্গলকে
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৯

রিকশাচালক বাবা তার মেয়ের বিয়ের সময় স্থানীয় সাংসদকে দাওয়াত দিয়েছিলেন৷ কিন্তু ব্যস্ততার কারণে সেই বিয়েতে আসতে পারেননি তিনি৷ এখন সেই সাংসদ নিজে গিয়ে দেখা করেছেন সেই ব্যক্তির সঙ্গে৷ সেই সাংসদ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মঙ্গল কিওয়াত নামে এক রিকশাচলক তার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিলেন মোদিকে৷ বিয়ের সময় ব্যস্ততা থাকায় উপস্থিত হতে পারেননি তিনি।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র ভারতের উত্তর প্রদেশের শহর বেনারসে একদিনের সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে গিয়েই মঙ্গলের খোঁজ নেন মোদি৷

পরে মোদি মঙ্গলের সঙ্গে দেখাও করেন৷ মঙ্গলকে বলেন, তিনি তার মেয়ের বিয়েতে আসতে পারেননি৷ তাই দেখা করছেন৷ মঙ্গল ও তার পরিবারের সদস্যদের খোঁজ নেন মোদি৷ মঙ্গলকে 'স্বচ্ছ ভারত' মিশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি৷

মঙ্গলের ভাষ্য, 'মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম৷ আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে দাওয়াত কার্ড দিয়ে আসি৷ গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই৷ খুব খুশি হয়েছিলাম৷'

আরও পড়ুন

×