এখনও কি ভালোবাসো-প্রশ্নের পরই স্ত্রীকে খুন
খুন হওয়া স্ত্রী অ্যালিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৮
‘এখনও কি ভালোবাসো’ এমন প্রশ্ন করায় স্ত্রীকে খুন করেছেন তার স্বামী। তবে খুন করার পর মিথ্যা গল্প সাজিয়ে পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। কিন্তু ২০১৮ সালের সেই ঘটনার দুই বছর পর আদালতে নিজেই স্বীকার করেছেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন।
ঘাতই ওই ব্যক্তির নাম কিথ ফারকোহারসন (৬০)। তিনি একজন ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক। হতভাগ্য স্ত্রীর নাম অ্যালিস। খবর ডেইলি মিরর
কিথ ফারকোহারসনের দুইজন বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বান্ধবীর সঙ্গে তার অন্তরঙ্গ চ্যাটের কিছু ছবি দেখি অ্যালিস তাকে জেরা করেছিলেন এবং জানতে চেয়েছিলেন অ্যালিসকে তিনি এখনও ভালোবাসেন কিনা। এমন প্রশ্নে ফারকোহারসন উত্তেজিত হয়ে অ্যালিসকে শ্বাসরোধ করে হত্যা করেন।
অ্যালিসকে হত্যা করার পর জেল থেকে বাঁচতে এক মিথ্যা গল্প পুলিশকে বলেছিলেন তিনি। ফারকোহারসন বলেছিলেন, অ্যালিস বাথরুমে পড়ে মারা গেছে।
২০১৮ সালের সেই ঘটনার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রমাণ হয় যে কিথ ফারকোহারসন নিজে তার স্ত্রীকে খুন করেছেন। পরে আদালতে ফারকোহারসনও জবানবন্দি দেন যে, পরিবারের সম্মানের ভয়ে তিনি মিথ্যা বলেছিলেন।
