কোয়েম্বাটুরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০০:১৪
ভারতের তামিলনাড়ুতে বাস ও ট্রাক থেকে গড়িয়ে পড়া কন্টেইনারের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রাজ্যের কোয়েম্বাটুরে দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিরি
পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই সময়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাক থেকে কন্টেইনার গড়িয়ে পড়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাকটির চালককে এখনও আটক করা যায়। তার সন্ধানে খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- আন্তর্জাতিক
- দুর্ঘটনায় নিহত
