ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সামাজিক মাধ্যম ছাড়ছেন না মোদি, জানা গেল কারণ

সামাজিক মাধ্যম ছাড়ছেন না মোদি, জানা গেল কারণ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৬:০৩ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৬:০৮

সোমবার রাত ৮টা ৫৬। ওইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির একটি টুইটকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে। সেখানে ইঙ্গিত দেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেবেন। ওই টুইট বার্তায় মোদি লেখেন, 'ভেবেছি, রবিবার সোশাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব! ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেব। এবিষয়ে আপনাদের আরও জানাতে থাকব।'

মোদির এ ঘোষণার পর সর্বত্রই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। যে নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়ার ডাক দেন, যে নরেন্দ্র মোদি ক্ষণে ক্ষণে আপডেট দেন, তিনি কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিতে পারেন! তাও এমন ঘোষণা করে! সামাজিক যোগাযোগ মাধ্যম ত্যাগ করার একদিন না যেতেই আবার চমক নিয়ে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যমের খবর, আগামী ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে তার অ্যাকাউন্ট একদিনের জন্য নারীদের হাতে তুলে দেবেন তিনি। 

যে সব নারীরা অন্যকে প্রেরণা যোগানোর মতো কাজ করেছেন তাদের কথা মাথায় রেখে এদিন খোদ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা যাবে। মঙ্গলবার টুইট করে মোদি লেখেন, আগামী ৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নারীদের হাতে তুলে দেওয়া হবে। 'এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হবে সেই সব নারীদের, যাদের জীবন ও কাজ আমাদের প্রেরণা যোগায়।' শিইন্সপায়ার্সআস হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন নারীরা।

তবে এ নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার ভাষ্য, ‘দেশে যখন জরুরি অবস্থা দেখা দিয়েছে, সেইসময় সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা বন্ধ করুন। তার চেয়ে করোনাভাইরাসের প্রকোপ নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি ভারত, তার মোকাবিলা করুন।’

আরও পড়ুন

×