ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানে ২৯০ এমপির ২৩ জনই করোনায় আক্রান্ত

ইরানে ২৯০ এমপির ২৩ জনই করোনায় আক্রান্ত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:১৩

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের ২৩ জন সংসদ সদস্য।

কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

করোনার সংক্রমণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। ইরানে এখন পর্যন্ত সবমিলিয়ে এই ভাইরাসে মারা গেছেন ৭৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৬ জনে।

উপস্বাস্থ্যমন্ত্রী আলীরেজা রাইসি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৫ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে ২৯০ এমপির মধ্যে ২৩ জনই করোনায় আক্রান্ত।

কর্তৃপক্ষ মৃত্যুর যে সংখ্যা সংবাদ মাধ্যমকে দিচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ এই ভাইরাসে দেশটিতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ দাবি উড়িয়ে দিয়েছন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনী। করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যার ব্যাপারে তারা স্বচ্ছ তথ্য দিচ্ছেন বলে জানান তিনি।

বিবিসি বলছে, দেশটির ২৩ এমপির শরীরের করোনার অস্তিত্ব পাওয়া গেছে বলে সোমবার জানায় কর্তৃপক্ষ। এই ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খোমেনীর দফতরের একজনও রয়েছেন।

আরও পড়ুন

×