ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১০ জনে ৮ নারী পান বাজে ফোনকল, ৫ জনে একজন অশ্লীল বার্তা

১০ জনে ৮ নারী পান বাজে ফোনকল, ৫ জনে একজন অশ্লীল বার্তা
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ০৬:১১ | আপডেট: ০৬ মার্চ ২০২০ | ০৬:৪২

ভারতে প্রতি ১০ জনে ৮ জন নারী বাজে ফোনকল পান। প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন যৌন উস্কানিমূলক অশ্লীল ক্ষুদে বার্তা (এসএমএস) ও ফোন পান। এর মধ্যে ৮৫ শতাংশ নারীই ওইসব নম্বর ব্লক লিস্টে দেন। মাত্র ১২ শতাংশ মানুষ এই বিষয়ে আইনি নিতে পুলিশের কাছে দ্বারস্থ হন। এমন তথ্য প্রকাশ করেছে ট্রু কলার। 

ট্রু কলারের ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ পাতিল সম্প্রতি এই পরিসংখ্যান জানিয়েছেন।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের জরিপ সম্পর্কে বলতে গিয়ে এমন তথ্য তুলে ধরেন তিনি৷

নারীরা ফোন করার ক্ষেত্রে এই অসুবিধা থেকে যাতে বাঁচতে পারেন তাই নতুন ভাবনা নিয়ে এগিয়ে যেতে চাইছে এই সংস্থা৷ এই মুহূর্তে ভারত -ব্রাজিল-কলোম্বিয়া, মিশর ও কেনিয়াতে সেবা রয়েছে ট্রু কলারের৷ সেই জায়গাতেও ছবিটা আলাদা নয়৷ ব্রাজিলে প্রতি ১০ জন নারীর ৯ জন এরকম হয়রানিমূলক ফোন পান৷ মিশর, কেনিয়াতেও পরিসংখ্যানটা একই৷ ভারতে প্রতি ১০ জনের ৮ জন নারী এই রকম বাজে ফোনকল পান৷ আর কলম্বিয়াতে এই সংখ্যাটা প্রতি ১০ জনে ৬ জন এই ধরণের ফোন পান৷

এই পরিসংখ্যান যেমন ভীতিকর ছড়িয়েছে, ঠিক তেমনিই আরও একটা চমকে দেওয়ার মতো তথ্য রয়েছে৷ ভারতের ৪২ শতাংশ নারী এই ধরণের অসুবিধাকে অসুবিধা বলেই মনে করেন না৷ আর ব্রাজিলে প্রতি ২জনে ১ জন এই অশ্লীলতার শিকার হলেও তার দুই তৃতীয়াংশ মহিলাও একে হ্যারাসমেন্ট বলে মানতে রাজি নন।

এই সংস্থার রিপোর্ট ও তার রিসার্চের ভিত্তিতে আরও জানানো হয়েছে, 'যদি একজন ব্যক্তি পাঁচজন নারীকেও হেনস্তা করে তাহলেও সংখ্যাটা এতটাই কম যে অ্যালগোরিদম দিয়ে তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া যায় না৷ ফলে এক একটি বিশেষ ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না৷' স্প্যাম কলের জন্য লাল ব্যাকগ্রাউন্ড ইতিমধ্যে আছে, পাশাপাশি আরও কিছু বিশেষ ব্যবস্থার ভাবনায় তারা।

আরও পড়ুন

×