ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সৌদি রাজপরিবারের ৩ সদস্য আটক

সৌদি রাজপরিবারের ৩ সদস্য আটক
×

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আটক মোহাম্মদ বিন নায়েফ -বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ২১:৪২

সৌদি আরবের রাজপরিবারের তিন প্রবীণ সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজার ভাইও রয়েছেন। তবে তাদের আটকের কারণ জানা যায়নি। খবর বিবিসির

আটকদের মধ্যে দু’জনকে সৌদি আরবের খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব ধরা হয়। তাদের আটকের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক রয়েছে।

এর আগে ২০১৭ সালে ডজনখানেক রাজকীয় ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে যুবরাজের নির্দেশে রিয়াদের রিজ-কার্লটন হোটেলে আটক করে রাখা হয়।

নতুন করে আটকরা হলেন- রাজার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

এর মধ্যে ২০১৭ সালে মোহাম্মদ বিন নায়েফকে মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গৃহবন্দী করা হয়। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আরও পড়ুন

×