জীবাণুমুক্ত করতে সাবান পানিই ভালো, স্যানিটাইজার নয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ১১:৪৪ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৯:৫১
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী মানুষদেরকে নানাভাবে স্বাস্থ্য সচেতন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম নিয়মিত হাত ধোয়া। হাত জীবাণুমুক্ত করতে এখন অনেকেই সাবান ও পানির পরিবর্তে স্যানিটাইজার ব্যবহার করেন।
স্যানিটাইজার না সাবান ও পানি ভালো এ বিতর্ক আরও উসকে দিয়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ক্রিস্টেন বেল। বুধবার তিনি তার মায়ের হাত ধোয়ার ছয় ধরনের ছবি পোস্ট করেন। খবর বিজনেস ইনসাইডারের
ক্রিস্টেনের মা হাত ধুইতে সাবান ও পানির পরিবর্তে ইউভি লাইট এবং গ্লোম-জীবাণু নামক ক্রিম ব্যবহার করেছিলেন। হাত ধোয়া শেষে ময়লা থেকেই যায়। কিন্তু সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার পর ময়লা আর ছিল না।
গত সপ্তাহে মাকিন পত্রিকা বিজনেস ইনসাইডারও একই ধরনের পরীক্ষা চালিয়েছিল। হাত জীবানামুক্ত করতে স্যানিটাইজার না সাবান ও পানি কার্যকরী তা জানতে এ পরীক্ষা চালান তারা। স্যানিটাইজারের চেয়ে সাবান ও পানি কার্যকরী বলে প্রমাণ পায় পত্রিকাটি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাত জীবানমুক্ত করতে স্যানিটাইজারের ব্যবহার অসাধারণ ধারণা। তবে পানি বা সাবান না পেলে সেক্ষেত্রে স্যানটিাইজার ব্যবহার করা যেতে পারে। এটি সাবান ও পানির বিকল্প হতে পারে না।
- বিষয় :
- স্যানিটাইজার
- করোনার প্রাদুর্ভাব
- করোনা
