করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৪৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ১২:৪৮ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৯:৪০
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে ইতালীতে এখন পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৬শ জনের বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যতজন এই ভাইরাসে মারা গেছে বা আক্রান্ত হয়েছে তার অধিকাংশই চীনে।
অপরদিকে, চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় এক লাখ মানুষ বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে চীনের মূল ভূখণ্ডে।
- বিষয় :
- করোনাভাইরাস
- ইতালী
- করোনার প্রাদুর্ভাব
