ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষ কোয়ারেন্টিনে

ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষ কোয়ারেন্টিনে
×

শহর লক ডাইনের প্রস্তুতি নিছে মিলানের পুলিশ -বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০১:৩১ | আপডেট: ০৮ মার্চ ২০২০ | ০৯:৩৮

ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, লমবার্ডিসহ আরো ১৪টি প্রদেশে অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। যদি কেউ কোয়ারেন্টিন ভঙ্গ করে তাহলে তাকে তিন মাস জেলে কাটাতে হবে। খবর বিবিসির

এই অবস্থা এপ্রিলের প্রথম দিক পর্যন্ত থাকবে। দেশটিতে নাটকীয়ভাবে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ব্যায়ামাগার, সুইমিংপুল, যাদুঘর এবং স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেওয়া হবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায়।

বাণিজ্যিক কেন্দ্র মিলান এবং পর্যটকদের মূল আকর্ষণ কেন্দ্র ভেনিসে এই পদক্ষেপ এপ্রিলের তিন তারিখ পর্যন্ত চলবে।

ইতালিতে মৃতের সংখ্যা এখন ২৩০ জন ছাড়িয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি মারা গেছে।

নিশ্চিত আক্রান্তের সংখ্যা শনিবার এক ধাক্কায় ১২০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৩ জন।

লমবার্ডির পুরো উত্তর অঞ্চল যেখানে এক কোটি লোকের বাস এবং ইটালির বাণিজ্যিক নগরী মিলান লক ডাউন বা বন্ধ রাখা হবে তবে জরুরি ভিত্তিতে কিছু করার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হতে পারে।

এছাড়া ১৪টি প্রদেশের মধ্যে ভেনিস, পারমা এবং মোদেনা বন্ধ থাকবে যার ফলে এক কোটি ৬০ লাখ মানুষের জীবনে প্রভাব ফেলবে।

প্রধানমন্ত্রী জিউসেপে কন্টি বলেছেন, যেসব প্রদেশ আক্রান্ত হয়েছে তার মধ্যে আছে মোদেনা, পারমা, পিয়াসেনজা, রেজ্জিও এমিলিয়া, রিমিনি, পেসারো এবং আরবিনো, আলেসান্দ্রিয়া, অ্যাসটি, নোভারা, ভারবানো কিউসিও ওসোলা, ভারসেই, পাদুয়া, ট্রেভিসো এবং ভেনিস।

দেশটিতে বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যসহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সিনেমা, নাইট-ক্লাব, ব্যায়ামাগার, সুইমিংপুল, যাদুঘর এবং স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেওয়া হবে। রেস্তোরাঁ এবং ক্যাফে খোলা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে ক্রেতাদেরকে অবশ্যই এক মিটার দূরত্ব রেখে বসতে হবে। সব ধরণের খেলাধুলার আসর বন্ধ থাকবে। 

আরও পড়ুন

×