পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০৪:১৮
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ নির্দেশনায় আরও বলা হয়, বিশ্ব জুড়ে করোনা মহামারি আকার নিয়েছে। সব দেশকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই জেরে সকর্তকামূলক পদক্ষেপ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- এশিয়া
- পশ্চিমবঙ্গ করেনাভাইরাস
