ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনার ধাক্কা পশুকুলেও

করোনার ধাক্কা পশুকুলেও
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ২১:১২ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ২১:১৩

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানোয় মানুষের পাশাপাশি সংকটে পড়েছে পশুরাও।

ডেইলি মেইল অনলাইন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মধ্য থাইল্যান্ডের লোপবুড়ির রাস্তায় শত শত ক্ষুধার্ত বানর খাবার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে।

ব্যাংকক পোস্টের তথ্য অনুসারে, পর্যটকরাই সাধারণত এই বানরদের খাবার দেন। কিন্তু করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে পর্যটক কমে গেছে। অনেকে আবার সংক্রমণের ভয়েও তাদের কাছ থেকে দূরে থাকছে। এ কারণে বানরের খাবারের সংকট দেখা দিয়েছে। সামান্য খাবার পেলেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

ভিডিওতে দেখা গেছে, কয়েকশ' বানর রাস্তা পার হচ্ছে। একপর্যায়ে কলা খাচ্ছে, এমন এক বানর দেখে অনেকগুলো মিলে সেটিকে চেপে ধরেছে।

বন বিভাগের এক কর্মকর্তা টুইটারে ভিডিওটি আপলোড করেছেন। তিনি লিখেছেন, করোনাভাইরাসের কারণে বানরদের মধ্যে এমন যুদ্ধ কেউ দেখেছেন? শত শত ক্ষুধার্ত বানর রাস্তায় ছড়িয়ে পড়েছে। খাবার নিয়ে তারা মারামারি করছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও দেড় লাখ ছাড়িয়ে গেছে। চীনের পর করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে ইতালি, ইরান ও স্পেনে। করোনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও।

আরও পড়ুন

×