ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা আতঙ্কে নিউইয়র্কে স্কুল, রেস্তোরাঁ-বার বন্ধ

করোনা আতঙ্কে নিউইয়র্কে স্কুল, রেস্তোরাঁ-বার বন্ধ
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০০:৫৮ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০১:১৩

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে নিউইয়র্কের সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। রোববার এক ঘোষণায় সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত  স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে রেস্তোরাঁ-বার, ব্রডওয়ে নাট্যমঞ্চ, সিনেমা হল থেকে শুরু করে যেকোন বড় সমাবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসের অস্বাভাবিক বিস্তারে বিশ্বের অন্যতম বস্ত শহর নিউইয়র্কের জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এ পর্যন্ত করোনাভাইরোসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক  ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩২৯। 

নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আগামী ২০ এপ্রিল থেকে আবার স্কুল চালু করার সিদ্ধান্ত থাকলেও চলতি বছর স্কুল চালু না হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের দূরশিক্ষণ দেওয়ার ব্যবস্থার কথাও জানান। 

একইদিন মেয়র বিল ডি ব্লাজিও শহরের সব রেস্তোরা-বার বন্ধ করার নির্দেশ দেন। তবে রেস্তোরা টেক আউট সার্ভিস খোলা রাখার কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) সারা দেশে যে কোন সমাবেশে ৫০ জনের বেশি মানুষ না থাকতে পরামর্শ দিয়েছে। এর মধ্যে বিয়ে, যেকোন উৎস, প্যারেড, কনসার্ট থেকে শুরু করে সেমিনারও রয়েছে।

এদিকে নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কুমো পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, নিউইয়র্ক প্রদেশের একার পক্ষে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়। 

এর আগে গত ৭ মার্চ পরিস্থিতি মোকাবিলায় গভর্ণর কুমো নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেন। অন্যদিকে ১৩ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন।


আরও পড়ুন

×