ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ভারতে ট্রেন-বাস চলাচল বন্ধ, ৭৫ জেলা লকডাউন

ভারতে ট্রেন-বাস চলাচল বন্ধ, ৭৫ জেলা লকডাউন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৮:৩৫

করোনার প্রাদুর্ভাব এড়াতে ভারতে ট্রেন, বাস ও মেট্রো রেল চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এছাড়া করোনা আক্রান্ত ৭৫ জেলা সম্পূর্ণভাবে লকডাউন করে রাখা হয়েছে। 

রোববার ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির

লকডাউন করা জেলাগুলো যেসব প্রদেশের তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য- উত্তর প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব ও তামিল নাড়ু।  

উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত কেরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে এবং মারা গেছে ছয়জন।

আরও পড়ুন

×