ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
×

কুশল সরদার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৫:৩২

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় কুশল সরদার (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা সড়কে শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কুশল সরদার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদার ও হাতবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌমিতা সরদারের একমাত্র ছেলে। সে তালা সরকারি বি দে উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুশল তালা সরকারি বি দে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তবে চুকনগরে বাসা ভাড়া বাবা-মায়ের সঙ্গে বসবাস করতো। আজ সকালে মোটরসাইকেলে তাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা কানাই লাল সরদার। পথে তালার শাহাপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কুশল। একই ঘটনায় গুরুতর আহত হন কানাই লাল।

এ তথ্য নিশ্চিত করে তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×