ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে বিমান চলাচল বন্ধে মোদিকে মমতার চিঠি

পশ্চিমবঙ্গে বিমান চলাচল বন্ধে মোদিকে মমতার চিঠি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৬:২৮

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে বিমান চলাচল বন্ধে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

অবিলম্বে এ রাজ্যের বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী৷ এর আগে করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিমান ওঠানামা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ খবর আনন্দবাজারের

শুধু বিদেশ থেকে নয়, প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্য থেকে অনেকেই বিমানে করে এ রাজ্যে ঢুকছেন৷ এর ফলে এই বিপুল সংখ্যক যাত্রীর উপর নজরদারি এবং তারা সরকারি বিধিনিষেধ মেনে প্রয়োজনে গৃহবন্দি থাকছেন কিনা, তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে৷

এ কারণে বাধ্য হয়ে বিমান ওঠানামা বন্ধ করতে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী৷ 

প্রসঙ্গগত পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সাতজনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে৷ 

আরও পড়ুন

×