করোনা রোগীর সং্গে সেলফি তোলায় ৬ কর্মকর্তা বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৬:১৯ | আপডেট: ২৫ মার্চ ২০২০ | ০৬:৪২
পাকিস্তানের সিন্ধু প্রদেশে করোনায় আক্রান্ত সহকর্মীর সঙ্গে সেলফি তোলায় ৬ রাজস্ব কর্মকর্তাকে বরখাস্ত করেছে প্রশাসন। পাকিস্তানের গণমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে।
খায়েরপুরের ডেপুটি কমিশনার জানান, ওই ৬ কর্মকর্তা ইরান থেকে ফিরে আসা করোনাভাইরাসে আক্রান্ত কোয়ারেন্টিনে থাকা এক সহকর্মীকে দেখতে গিয়েছিলেন । এখন তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিন্ধু প্রদেশ ও পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধুমাত্র সিন্ধু প্রদেশেই আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আর পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন।
গোটা বিশ্বের ১৮৬ টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। এ পর্যন্ত এ ভাইরাস ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- করোনাভাইরাস
