ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ছাপা পত্রিকার মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি নেই

ছাপা পত্রিকার মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি নেই
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১০:৪২

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যম হিসেবে ছাপা পত্রিকার নাম উঠে আসছে বারবারই। বিতর্ক চলছে বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন এর মাধ্যমে মানুষে মানুষে ছড়িয়ে পড়ছে ভাইরাস। আসলেই কী তাই? মোটেও না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ছাপা পত্রিকার মাধ্যমে করোনা ছড়ানোর কোনও ঝুঁকি নেই।

ভাইরাস বিশেষজ্ঞ ও গবেষকদের বরাত দিয়ে টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর তথ্যকে যুক্তিহীন বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। 

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য ভারতীয় সরকারের পদকপ্রাপ্ত বেবি মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক অনুপ কুমার বলেছেন, পত্রিকা অনিরাপদ- এমন তথ্যের কোনও যুক্তি নেই। তবে কেউ যদি জনবহুল এলাকাতে এই পত্রিকা পড়তে যান সেটাতে ঝুঁকি থাকে। নিজের কক্ষে পত্রিকা পড়লে করোনায় সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমস) পরিচালক ড রনদীপ গুলেরিয়া বলেন, পত্রিকার ওপর এই ভাইরাস বেশিক্ষণ জীবিত থাকে না। আক্রান্ত রোগীদের মধ্যেও পত্রিকা দেওয়া বিলি করা হচ্ছে না। সুতরাং পত্রিকা পড়লে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কারণ নেই।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ওম শ্রীবাস্তব বলেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াছে; এমন প্রমাণ কোথাও নেই।





আরও পড়ুন

×