ইতালিতে করোনায় প্রাণ গেল আরও এক বাংলাদেশির
ছবি: নিউইয়র্ক টাইমস
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ১১:০৪
ভয়ানক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে । এ নিয়ে দেশটিতে করোনায় ২ বাংলাদেশি প্রাণ হারালেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতালির মিলান শহরে সোমবার দুপুরের দিকে অপু নামের ওই ব্যক্তি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।
এর আগে গত ২০ মার্চ একই শহরে করোনায় কেড়ে নেয় আরও এক বাংলাদেশির প্রাণ। তিনিও মিলান শহরে দীর্ঘদিন গহনার ব্যবসা করে আসছিলেন।
এদিকে, ইতালিতে যেমন হারে করোনার প্রকোপে মানুষ মারা যাচ্ছেন তাতে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের মাঝেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের মধ্যে মিলান, বেরগামো, ব্রেসিয়াসহ বৃহত্তর লোম্বাদিয়া, ভারেজে, তরিনো, রোমসহ বিভিন্ন শহরে বাংরাদেশিদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
