ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইতালিতে লকডাউন থাকছে আরও ১২ দিন

ইতালিতে লকডাউন থাকছে আরও ১২ দিন
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২২:৫১ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ২৩:০৯

করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। ১২ এপ্রিল পর্যন্ত এ লকডাউন চলবে। এর আগে প্রথম দফায় যে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩ এপ্রিল।

সোমবার ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০ জন। গত ১৭ মার্চের পর থেকে একদিনে আক্রান্তের এ সংখ্যা সবচেয়ে কম। খবর বিবিসি ও আলজাজিরার 

তবে একদিনের ব্যবধানে ইতালিতে মৃতের সংখ্যা ফের বেড়েছে। সোমবার মৃত্যু হয়েছে ৮১২ জনের। আগের দিন রোববার মারা গিয়েছিলেন ৭৫৬ জন।

ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, আগামী এক সপ্তাহ ইতালির জন্য বেশ কঠিন সময় হতে যাচ্ছে।

এদিকে সোমবার ইতালির ডক্টরস অ্যাসোসিয়েশন নতুন করে ১১ চিকিৎসকের মৃত্যুও খবর দিয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জন চিকিৎসকের মৃত্যু হলো।

আরও পড়ুন

×