ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২৭ জন

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২৭ জন
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ২২:৫৮

ভারতে একদিনে করোনায় আকান্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৫১ জনে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩২ জন এবং সুস্থ হয়েছেন ১০২ জন। খবর এনডিটিভির

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ জন। 

দেশটির সরকার বলছে, করোনা এখনও সেখানে কমিউনিটি সংক্রমণ পর্যায়ে রয়েছে। 

আরও পড়ুন

×