যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০ | ২২:২৭ | আপডেট: ০৩ এপ্রিল ২০২০ | ২২:৩৫
নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫২ জনে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫২ জনের।
তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৫৮ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬০৩ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- মৃত্যু
- যুক্তরাষ্ট্র
