ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনার প্রভাব

বহুদূর থেকেও দেখা যাচ্ছে হিমালয়

বহুদূর থেকেও দেখা যাচ্ছে হিমালয়
×

ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে তোলা হিমালয় চূড়ার ছবি - সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ১২:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের তাণ্ডবে মানবজাতি পর্যুদস্ত হয়ে পড়লেও প্রকৃতি তার স্বাভাবিক সুষমায় ফিরতে শুরু করেছে। যেমন, দূষণের আড়ালে তিন দশক ধরে লুকিয়ে থাকার পর অবশেষে দেখা মিলছে বিশ্বের সর্বোচ্চ পর্বত হিমালয়ের চূড়ার। ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর জেলার বাসিন্দারা ১২৫ মাইল দূর থেকেও খালি চোখে দেখতে পাচ্ছেন বরফাচ্ছাদিত হিমালয় পর্বত। অপার্থিব এই সৌন্দর্য দেখে মুগ্ধ মানুষ। হিমালয়ের সেই ছবি ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন জলন্ধরের মানুষ।
কভিড-১৯ মহামারিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে কমেছে বায়ুদূষণ। করোনাভাইরাসের কারণে জারি করা লকডাউনে মানুষ ঘরবন্দি হওয়ায় কমেছে পরিবেশ দূষণ। নদী-সমুদ্রের পানি হয়েছে নির্মল-নীল, গাছগাছালি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। বাতাস হয়ে উঠেছে নির্মল-প্রাণজুড়ানো।
ভারত এমনিতেই বায়ুদূষণপ্রবণ একটি দেশ। এখানকার ১৩০ কোটি মানুষ মারাত্মক দূষণের শিকার। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টের সূচকে গত বছরও বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারতের নাম ছিল ওপরের দিকে। দিল্লিসহ উত্তর ভারতে বায়ুদূষণের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হচ্ছিল গত কয়েক বছর ধরে। করোনার কারণে ২১
দিনের লকডাউন চলছে ভারতজুড়ে। ফলে দেশটির ৮৫টি শহরে এখন বিশুদ্ধ বায়ু মিলছে। ২০১৯ সালের সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত ৩০টি শহরের ২১টিই ভারতে অবস্থিত। সূত্র :নিউজউইক।

আরও পড়ুন

×