ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রোগীর ১৩ ফুট দূরের বাতাসে করোনা, ছড়াতে পারে জুতা থেকেও

রোগীর ১৩ ফুট দূরের বাতাসে করোনা, ছড়াতে পারে জুতা থেকেও
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৬:২৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০৬:৫২

রোগীর থেকে ১৩ ফুট বা চার মিটার দূরের বাতাসেও বেঁচে থাকতে পারে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস৷ চীনের গবেষকদের এই দাবি শুক্রবার আমেরিকার সেন্টার ফর ফিজিক্স অ্যান্ড প্রিভেনশন-এর পত্রিকা এমার্জিং ইনফেকশিয়াস ডিজিস-এ প্রকাশিত হয়েছে৷ 

গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি জীবাণু মিলেছে হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে৷ গবেষকদের মতে, সম্ভবত মাধ্যাকর্ষণ শক্তি এবং হাওয়ার কারণে অধিকাংশ ভাইরাস ড্রপলেট মেঝেতে পড়ে যায়৷ 

এর পাশাপাশি কম্পিউটারের মাউস, বেড রোল, দরজার হাতলে সবথেকে বেশি পরিমাণে ভাইরাস পাওয়া গেছে৷ 

শুধু তাই নয়, আইসিইউ-এর মেডিকেল স্টাফদের পঞ্চাশ শতাংশের জুতার সোলেও করোনাভাইরাসের সন্ধান মিলেছে৷ যা দেখে গবেষকরা বলেছেন, জুতার সোল থেকেও ছড়াতে পারে করোনা৷ 

এর পাশাপাশি অ্যারোসোল ট্রান্সমিশন থেকেও করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন চিনের গবেষকরা৷ তাদের দাবি, এই অবস্থায় জীবাণুগুলি এতটাই সূক্ষ্ম হয় তা চোখে দেখা যায় না এবং কয়েক ঘণ্টা হাওয়ায় বেঁচে থাকতে পারে৷ 

গবেষণায় দেখা গেছে, অ্যারোসোল বা সূক্ষ্ম আকারে থাকা হাওয়ায় ভাসমান এই জীবাণুর বিন্দুগুলি রোগীদের ১৩ ফুট উপর এবং নিচে পাওয়া গেছে৷ 

যদিও হাওয়ায় ভাসমান এই জীবাণুর থেকে হাসপাতালের কোনও কর্মী সংক্রমিত হননি৷ এর থেকেই প্রমাণিত হয়, সঠিক সতর্কতা নিলে জীবাণুর উপস্থিতি সত্ত্বেও সংক্রমণ রোখা সম্ভব৷

আরও পড়ুন

×