ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ চেয়ে ১০ লাখ স্বাক্ষর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগ চেয়ে ১০ লাখ স্বাক্ষর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ২১:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখ মানুষ। 

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'ব্যর্থ'- এমন দাবি করা হয়েছে পিটিশনটিতে। ফক্স নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউএইচওর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘের এ সংস্থাকে তিনি চীনপন্থি বলে আখ্যা দেন। ডব্লিউএইচওর তহবিলে যুক্তরাষ্ট্র যে অনুদান দেয় তাও বন্ধ করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। 

পাল্টা প্রতিক্রিয়ায় আধানম এক সংবাদ সম্মেলনে বলেন, সংকটময় এ মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে হবে।

২০১৭ সালের জুলাইয়ে ডব্লিউএইচওর দায়িত্ব নেন ইথিওপিয়ার রাজনীতিবিদ আধানম।

আরও পড়ুন

×