করোনার ধাক্কা সামলাতে প্রত্যেকে নাগরিককে ১ লাখ ইয়েন দেবে জাপান
শিনজো অ্যাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৪১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:২৭
করোনার ধাক্কা সামলে ওঠার জন্য জাপানের প্রত্যেক নাগরিককে নগদ ১ লাখ ইয়েন বা ৯৩০ ডলার করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৭৯ হাজার টাকা।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এ তথ্য জানান।কম আয়, বেশি আয় নির্বিশেষে সবাইকেই এই অর্থ দেওয়া হবে।
এর আগে করোনাভাইরাসের কারণে যেসব পরিবার সংসারের খরচ বহনে হিমশিম খাচ্ছিল তাদের প্রত্যেককে ৩ লাখ ইয়েন দেয়ার পরিকল্পনা করেছিল সরকার।
প্রত্যেক নাগরিককে ১ লাখ ইয়েন দিতে জাপান সরকারকে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন বা ১১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করতে হবে।
