ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় এক লাখ ডলারের প্রাইজমানি দিলেন গ্রেটা টুনবার্গ

করোনা মোকাবিলায় এক লাখ ডলারের প্রাইজমানি দিলেন গ্রেটা টুনবার্গ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:৩৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:১৬

সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা টুনবার্গ তার এক লাখ টাকার প্রাইজমানি জাতিসংঘের শিশু তহবিলে দান করেছেন। এই টাকা করোনাভাইরাসের কারণে লকডাউনের কবলে পড়া শিশু-কিশোরদের লেখাপড়া ও অন্যান্য সহায়তায় খরচ করা হবে। বৃহস্পতিবার ইউনিসেফ সূত্রে এ খবর জানা গেছে।
১৭ বছর বয়সী টুনবার্গ এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে শিশু অধিকার ক্ষুন্ন হচ্ছে। এটা শিশুদের জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব ফেলবে। তবে অরক্ষিত শিশুদের জন্য এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। টুনবার্গ তার বিবৃতিতে সবাইকে বিশ্বজুড়ে শিশুদের কল্যাণে গঠিত তহবিলে অনুদানসহ বিভিন্ন ভাবে সহায়তাদানের আহ্বান জানান। তাদের স্বাস্থ্যসুরক্ষা ও শিক্ষার বিষয়ে কাজ করার পরামর্শ দেন।
এদিকে জাতিসংঘের শিশু সংস্থা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শিশুদের জন্য আরো ৮ কোটি ৫০ মিলিয়ন ইউরোর আর্থিক অনুদান চেয়েছে। এই টাকায় ওই দুটো অঞ্চলের শিশুদের করোনায় সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে খরচ করা হবে।

আরও পড়ুন

×