ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা ইস্যুই প্রমাণ করে চীন নির্বাচনে আমার পরাজয় চায়: ট্রাম্প

করোনা ইস্যুই প্রমাণ করে চীন নির্বাচনে আমার পরাজয় চায়: ট্রাম্প
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাস ইস্যুই প্রমাণ করে চীন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে আর ক্ষমতায় দেখতে চায়না।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে স্থানীয় সময় বুধবার একথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আম বিশ্বাস করি; চীনের করোনাভাইরাস ইস্যুই প্রমাণ করে তারা নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বচানে আমাকে পরাজিত করতে যা দরকার সবই করতে পারে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা নিয়ে এরই মধ্যে এই দেশের মধ্যে রেষারেষি হয়েছে। ট্রাম্প বলেছেন, ল্যাব থেকে চীন এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আর চীন বলেছে, চীন নয় এই ভাইরাস ছড়িয়েছে আমেরিকা।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি অনেক কিছু করতে পারি। কী ঘটছে তা দেখার চেষ্টা করছি।এই নির্বাচনে যে করেই হোক চীন আমাকে পরাজিত দেখতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নির্বাচনে বিশ্বাসী নয়। আমার বিশ্বাস এই দেশের জনগণ বুদ্ধিমান। অযোগ্য কোনও ব্যক্তিকে তারা ক্ষমতায় বসাবে বলে আমার মনে হয়না।

ট্রাম্পের ওই বক্তব্য নিয়ে মতামত জানতে চাওয়া হলে তার অভিযোগ অস্বীকার করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সুয়াং।

তিনি বলেন, চীন মার্কিন নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই মনে করে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা নিজেদের রাজনীতিতে চীনকে জড়ানো বন্ধ করবে বলে তার আশা।

চীন খেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিপাকে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা। করোনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আগামী নির্বাচনে বড় সংকটে ফেলতে পারে ট্রাম্পকে।  




আরও পড়ুন

×