ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম কাস্টমসের ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য

চট্টগ্রাম কাস্টমসের ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে ১৬৮ কনটেইনার অখালাসকৃত পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুলাই মাসে দুটি ই-অকশনের মাধ্যমে মোট ১৬৮ কনটেইনারের পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ ই-অকশনের ৭৬ লটে ৯৩ কনটেইনারের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ ও গৃহস্থালি পণ্য সংরক্ষিত মূল্য ছাড়াই নিলামে তোলা হবে। এ ছাড়া ই-অকশনের ৫৫ লটে ৭৫ কনটেইনারের ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হবে।
এনবিআর জানায়, ই-অকশনের পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশনের পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অফিস চলাকালে বিডারদের জন্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে।
আগ্রহীরা কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ই-অকশনের দরপত্র ১২ থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশনের দরপত্র ১৪ থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করতে পারবেন। 

আরও পড়ুন

×