ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

অপুষ্টির জন্য করোনায় প্রাণ যাচ্ছে বেশি, আরেক কারণ স্থুলতা

অপুষ্টির জন্য করোনায় প্রাণ যাচ্ছে বেশি, আরেক কারণ স্থুলতা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০৭:৪৬ | আপডেট: ০৪ মে ২০২০ | ০৯:০৫

করোনায় মৃত্যুর প্রধান কারণ অপুষ্টি। সঙ্গে যুক্ত হয়েছে প্রসেসড ফুড খাবার প্রবণতাও৷ লন্ডনের ভারতীয় বংশদ্ভূত চিকিৎসক অসীম মালহোত্রা জানান, করোনায় মৃত্যুর বড় কারণ স্থুলতা ৷ অর্থাৎ ওজন বেশি হলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ।

লন্ডনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের সঙ্গে যুক্ত এই চিকিৎসক জানান, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ওজন খুবই চিন্তার কারণ৷ 

তার মতে, খারাপ লাইফস্টাইলের জন্য যেসব রোগ মানুষের শরীরে বাসা বাঁধে, তার ওপরই বেশি থাবা বসাচ্ছে করোনাভাইরাস ৷ যেমন- টাইপ টু ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার ফলে শরীরে করোনার সঙ্গে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷

ওই চিকিৎসকের মতে, যুক্তরাষ্ট্র ও লন্ডনে করোনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ার মূলে রয়েছে অস্বাস্থ্যকর লাইফস্টাইল৷ এই দেশগুলিতে ৬০ শতাংশের বেশি মানুষ ওবেসিটি বা স্থুলতায় ভুগছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ৮জনে মাত্র ১ জন শারীরিকভাবে ফিট! যার জন্য করোনায় মৃত্যুর হার বেড়েই চলেছে এই সব দেশে, মত ডা. মালহোত্রার৷ তবে ডায়েট বদলে সুফল মিলবে হাতেনাতে। 

‘হার্টের সমস্যা, টাইপ টু ডায়বেটিস বা উচ্চ রক্তচাপের সঙ্গে লড়তে শুধুই ওষুধ যথেষ্ট নয়৷ চাই প্রয়োজনীয় পুষ্টি এবং তার সঙ্গে সুস্থ লাইফস্টাইল৷ জীবনযাপনে পরিবর্তনের কথা প্রেসক্রিপশনে উল্লেখ করা থাকে না ঠিকই, কিন্তু সুস্থ থাকতে ভাল লাইফস্টাইলের কোনও বিকল্প নেই,’ দাবি ডা. অসীম মালহোত্রার৷

এর সঙ্গে প্যাকেজড ফুড নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে তার, এই ধরণের খাবারে বেশি মাত্রায় শর্করা থাকে যা শরীরের অত্যন্ত ক্ষতি করে৷

তিনি বলেন, ভারতীয়দের ক্ষেত্রে সমস্যাটা কিছুটা ভিন্ন৷ অপুষ্টিই করোনা লড়াইয়ে প্রাণ কাড়ছে ভারতীয়দের৷ ভারতীয়রা বেশি কার্বোহাইড্রেট (ভাত-রুটি জাতীয় খাবার) খান, যাতে শরীরে শর্করার মাত্রা বাড়ে৷ কমে রোগ প্রতিরোধের ক্ষমতা৷ তাই সবজি এবং ফল বা মাছ-মাংস খাবার পরিমাণ বাড়াতে হবে ভারতীয়দের৷

এতে করে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে পারবেন ভারতীয়রা বলে মন্তব্য করেছেন অসীম মালহোত্রা৷

আরও পড়ুন

×