দিল্লিতে ভিড় সামলাতে মদে 'করোনা ফি'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:২৩
সব ধরনের মদের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্যের ওপর ৭০ শতাংশ 'স্পেশাল করোনা ফি' আরোপ করেছে দিল্লি সরকার। দোকানে ভিড় কমাতে এই দাওয়াই বলে মনে করা হচ্ছে।
সোমবার রাতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে এ বর্ধিত মূল্য কার্যকর হবে। খবর এনডিটিভির।
এর আগে সোমবার সকালে দোকান খোলার আগে থেকেই রাজধানী দিল্লির অধিকাংশ মদের দোকানের সামনে মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। পরিস্থিতি সামলাতে কোথাও কোথাও পুলিশ লাঠিচার্জও করে।
এক পর্যায়ে বন্ধ করে দিতে হয় দিল্লির অধিকাংশ মদের দোকান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।