ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনার অ্যান্টিবডি তৈরিতে ‘অনন্য সাফল্য’ দাবি ইসরায়েলের

করোনার অ্যান্টিবডি তৈরিতে ‘অনন্য সাফল্য’ দাবি ইসরায়েলের
×

ছবি: ইন্ডিয়াটাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২০ | ১০:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরিতে ‘অনন্য সাফল্য’ দাবি করেছে ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাধানে তার দেশের প্রধান শারীরিক গবেষণা ইন্সটিটিউটের (আইআইবআির) বিজ্ঞানীরা করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে দারুণ সাফল্য অর্জন করেছেন। তারা এটিকে পেটেন্ট হিসেবে নিয়েছেন এবং জনগণের চিকিৎসার ক্ষেত্রে এর উৎপাদন শুরু করেছেন। খবর আল জাজিরার

বেনেট সোমবার আইআইবিআর-এর ল্যাবরেটরি পরিদর্শন করেছেন। এ সময় তাকে অ্যান্টিবডিগুলো দেখানো হয়। অ্যান্টিবডিটি ভাইরাসকে আক্রমণ করতে পারে এবং যারা যারা করোনাভাইরাসের আক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের শরীরে প্রয়োগ করা হলে ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‌‘অ্যান্টিবডিটির উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং ইনস্টিটিউটকে এই গবেষণার পেটেন্ট দেওয়ার ব্যাপারটা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী পর্যায়ে, গবেষকরা আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিকভাবে অ্যান্টিবডি তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।’

বেনেট বলেন, এটা খুব বড় ধরনের সাফল্য। এই সাফল্যের জন্য আমাদের ইন্সটিটিউটের গকবষকরা অবশ্যই গর্বিত। তাদের সৃজনশীলতা এবং আমাদের ইহুদিসুলভ মনোভা্বই এই অনন্য কীর্তিটি স্থাপন করতে পেরেছে।

এর আগে মার্চ মাসে ইসরায়েলি দৈনিক হারেৎজ পত্রিকার সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভাইরাসটির জৈবিক প্রক্রিয়া এবং গুণাবলি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন।

আরও পড়ুন

×