ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনায় ক্ষতি : নরওয়ের রাষ্ট্রীয় বিমান খাতে সরকারি প্রণোদনা

করোনায় ক্ষতি : নরওয়ের রাষ্ট্রীয় বিমান খাতে সরকারি প্রণোদনা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০১:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা মহামারির কারণে প্রায় দুই মাস বন্ধ ছিলো নরওয়ের বিামন চলাচল। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটিকে। সে ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটির জন্য আর্থিক প্রণোদনা মঞ্জুর করেছে দেশটির সরকার। ঘোষণা করেছে ২৭১ মিলিয়ন ডলার সহায়তা। খবর রয়টার্স, বিবিসির।

নরওয়েজিয়ান এয়ার জানায়, লকডাউনে বিমান চলাচল বন্ধ ছিল। ফলে ব্যাপক আর্থিক সঙ্কটের মুখে পড়েছি আমরা। আমাদের অস্তিত্ব রক্ষায় সরকারি সহযোগিতার বিকল্প ছিল না।

সরকারি এই প্রণোদনা না পেলে মে মাসের মাঝামাঝিতেই অর্থসঙ্কটে পড়ে যেত নরওয়েজিয়ান এয়ার।

সরকার জানায়, প্রাথমিক পর্যায়ে নরওয়েজিয়ান এয়ার ইতিমধ্যে ৩০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। তবে পরবর্তীতে সর্বমোট ৩০১ মিলিয়ন ডলার ঋণ হিসেবে পাবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

×