বাগদাদি কুকুরের মতো মরেছে: ট্রাম্প
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ২২:৩০
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার হোয়াইট হাউসে টেলিভিশন বক্তৃতায় ট্রাম্প বলেন, সিরিয়ার সেফ হাউসে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বাগদাদি ‘কুকুরের মতো মারা গেছেন।’ খবর গার্ডিয়ানের
ট্রাম্প বলেন, শনিবার রাতে সিরিয়ার ইদলিব প্রদেশে দু'ঘণ্টা অভিযান পরিচালনা করে মার্কিন বিশেষ বাহিনী। এ অভিযানে নিহতদের মধ্যে ৪৮ বছর বয়সী বাগদাদীও ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, বিশেষ বাহিনীর অভিযানের মুখে কোণঠাসা বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে এবং তার তিন শিশুকে হত্যা করেন। বাগদাদি কুকুরের মতো এবং কাপুরুষের মতো মারা গেছেন।
- বিষয় :
- আবু বকর আল-বাগদাদি
- ডোনাল্ড ট্রাম্প
- আইএস