ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল হোতা ড্রোন হামলায় নিহত

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূল হোতা ড্রোন হামলায়  নিহত
×

খালেদ আল-মিশাই ঘারিয়ানে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০৫:০৮ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০৬:৪০

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে হত্যার মূল হোতা খালেদ আল-মিশাই ঘারিয়ানে ড্রোন হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দূরের ওই শহরে লিবিয়ার বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হন হাফতার মিলিশিয়া বাহিনীর অন্যতম সদস্য খালেদ মিশাই।

মঙ্গলবার ভেরিফাইড পেজে এক টুইটে এই তথ্য জানিয়েছে দ্য লিবিয়া অবজারভার।

টুইটে বলা হয়েছে, লিবিয়ার খলিফা হাফতারের দলের মিলিশিয়া খালেদ আল-মিশাই ঘারিয়ান শহরের দক্ষিণাঞ্চলে লিবিয়ার বিমানবাহিনীর চালানো এক ড্রোন হামলায় নিহত হয়েছেন। ২৬ জন বাংলাদেশি ও চারজন আফ্রিকান অভিবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন আল-মিশাই।

গত বুধবার লিবিয়ার অপহরণকারীদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ ও সুদানের অভিবাসন প্রত্যাশীরা স্থানীয় এক অপহরণকারীকে মেরে ফেলেন। এর জেরে পরদিন মিলিশিয়ারা নির্মমভাবে বাংলাদেশের ২৬ অভিবাসীকে গুলি করে হত্যা করে। আহত হন আরও ১১ বাংলাদেশি। একই হামলায় লিবিয়ার মিলিশিয়াদের হাতে প্রাণ হারান সুদানের চার নাগরিক।

লিবিয়ায় নৃশংসভাবে নিহত ২৬ বাংলাদেশিই ছিলেন মানবপাচারের নির্মম শিকার। 

আরও পড়ুন

×