ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতে তিন বেকার শ্রমিকের আত্মহত্যা

ভারতে তিন বেকার শ্রমিকের আত্মহত্যা
×

ভেঙ্কটেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:৩৮

ভারতের অন্ধ্রপ্রদেশে বেকার হয়ে পড়া তিন নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন। তাদের পরিবার জানিয়েছে, গত চার মাস ধরে কাজ না পেয়ে অভাবের জ্বালায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। 

সোমবার এনডিটিভি অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বালুনীতি পরিবর্তনের প্রভাবে নির্মাণ কাজে মন্দাভাব নেমে আসায় রাজ্যের তেনালি, গুন্টুর ও মঙ্গলগিরিতে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে।

অন্ধ্রপ্রদেশে সম্প্রতি আগের বালুনীতি পরিবর্তন করে নতুন নীতি প্রণীত হয়েছে। এর প্রভাবে ঘরবাড়ি নির্মাণের গতি আগের চেয়ে স্তিমিত হয়ে পড়েছে। ফলে এর ভোগান্তি পোহাতে হচ্ছে এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের। আত্মহননকারীদের একজন ভেঙ্কটেশ। তিনি গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করার আগে একটি ভিডিও ধারণ করেন। তিন সপ্তাহ আগে ধারণ করা ওই ভিডিওতে তিনি দাবি করেন, বেঁচে থাকার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। বেকার থাকায় পরিবারের প্রয়োজন মেটাতে না পেরে তিনি নিজেকে শেষ করে দিতে যাচ্ছেন। তার স্ত্রী রাশি বলেছেন, আমাদের জীবিকা নির্বাহের উপায় কেবল নির্মাণ কাজে শ্রম দেওয়া। কিন্তু তার স্বামী গত চার মাস ধরে বেকার ছিলেন।

ভেঙ্কটেশের এই ভিডিও রেকর্ডটি পাবলিক হয়ে যাওয়ার পর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টুইট বার্তায় বলেন, এ ধরনের ভিডিও দেখলে মন ভেঙে যায়। ক্ষমতাসীনদের ভুল নীতির কারণেই এই শোকাবহ ঘটনার সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

×