ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জম্মু ও কাশ্মীরে আপেল বোঝাই ট্রাকচালককে হত্যা

জম্মু ও কাশ্মীরে আপেল বোঝাই ট্রাকচালককে হত্যা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ২২:৪৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আপেল বোঝাই এক ট্রাকচালককে হত্যা করেছে জঙ্গিরা। গত দু’সপ্তাহে এই নিয়ে চারবার আপেল বহনকারী ট্রাকচালকদের ওপর হামলা চালাল জঙ্গিরা।

সোমবার বিজবেহরা এলাকায় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তার কয়েক ঘণ্টা আগে সোপোরে গ্রেনেড হামলায় আহত হন ১৫ জন নাগরিক। খবর এনডিটিভির

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে সফরে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয়য় ইউনিয়নের ২৭ জনের প্রতিনিধি দলের তার আগেই এই হামলা। 

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে, সোপোরে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাদের মধ্যে একজনকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

×