ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাগদাদির লাশ সাগরে সমাহিত করা হয়েছে: মার্কিন সেনা

বাগদাদির লাশ সাগরে সমাহিত করা হয়েছে: মার্কিন সেনা
×

আবু বকর আল-বাগদাদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০১:০০

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির লাশ সাগরে সমাহিত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। 

সোমবার পেন্টাগন সূত্রে এ তথ্য জানা গেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

গত শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ইদলিবে আইএস প্রধানের গোপন সুড়ঙ্গে অভিযান চালায় মার্কিন এলিট ফোর্স। 

মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা না দিয়ে তিন ছেলেমেয়েসহ আত্মঘাতী হন বাগদাদি। এরপর তার লাশ সাগরে ফেলে দেয় মার্কিন সেনারা। তবে কোন সমুদ্রে তার লাশ ফেলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানি তারা।

মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মাইলি বলেছেন, বাগদাদিকে সম্পূর্ণ এবং যথাযথভাবে সমাহিত করা হয়েছে। 

২০১৪ সালে বাগদাদির নেতৃত্বে ইরাক-সিরিয়ার বিশাল অঞ্চল দখলের মধ্য দিয়ে উত্থান হয় দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। সেই থেকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের মতো বর্বরতার শিরোমণি হয়ে ওঠেন বাগদাদি। 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবের বারিশা গ্রামে আইএস প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গ্রামটি তুরস্ক সীমান্তের কাছাকাছি অবস্থিত। কিন্তু এতদিন মনে করা হতো বাগদাদি লুকিয়ে আছেন সিরিয়া-ইরাক সীমান্তের কোনো অঞ্চলে। 

ইদলিব আইএসবিরোধী মিলিশিয়াদের দখলে রয়েছে। ইদলিব থেকে বেশ আগেই আইএস যোদ্ধাদের উৎখাত করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর এসেছে। 

ধারণা করা হচ্ছে, ওই মিলিশিয়াদের বিরোধীরা ইদলিবে আইএস সদস্যদের ঠাঁই দিয়েছে। 

আরও পড়ুন

×