ইরানের সামরিক বাহিনীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ হেলিকপ্টার
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১০:৩৭
চিনুক-সিএইচ এবং এসএইচ সিরিজের হেলিকপ্টারসহ এমআই-ওয়ান এবং এমআই-সেভেনটিন হেলিকপ্টারের ওপরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করেছে ইরান।
রোববার একথা বলেন দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তকি যাদেহ।
ইরান নিজেদের কারখানায় তৈরি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি হেলিকপ্টারকে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হেলিকপ্টারগুলো উন্মুক্ত করার জন্য রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন প্রতিরক্ষা উপমন্ত্রী।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে সামরিক খাতে ইরান ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলেও জানান তিনি। সূত্র : পার্সটুডে।

- বিষয় :
- সামরিক বাহিনী
- ইরান